জকসুর শিবির প্যানেলের ভিপি-জিএসকে শোকজ

০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আব্দুর আলিম আরিফ। তারা দুজনে যথাক্রমে শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেলের দ্বায়িত্বে আছেন।

আচরণবিধি লঙ্ঘনের এ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আপনার সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে আপনার প্যানেলের কতিপয় প্রার্থীসহ আরো অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উসকানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আপনার এহেন আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনাদের এই আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো। এছাড়া আপনার আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান বলেন, শুধু শিবির না আরো অনেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অযাচিত অভিযোগ করেছে। যা শোভনীয় না। এছাড়া এর আগে যাদের শোকজ করা হয়েছিল তাদের বিজ্ঞপ্তিতে একটু ভুল ছিল তাদেরকে ৫ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়ে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬