জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

৪ ডিসেম্বরের পরে শুরু হবে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা

০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

ভূমিকম্প আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী চার তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। এরমধ্যে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও আটকে আছে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ। তবে আগামী চার ডিসেম্বরের পরে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

আজ সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের চেয়ারম্যান ও ডিন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভাগের চেয়ারম্যান ও ডিন দের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস পরীক্ষা বন্ধ রাখা ও চালুর বিষয়ে একাংশ সম্মতি দেন আরেকাংশ বন্ধ রাখার জন্য মতামত প্রদান করেন। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের সংস্কার কার্যক্রমের জন্য ক্লাস বন্ধ রেখে পরীক্ষা গুলো শেষ করার সিদ্ধান্ত জানায় চেয়ারম্যান গণ। তবে উপাচার্য জানায় এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায়। 

উপাচার্য জনায়, আমাদের ভবন গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। আমরা খসড়া একটা রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতেই আজ মিটিং হয়েছে। আমরা চলমান পরীক্ষা গুলো শেষ করার ব্যাপারে বলেছি। সংশ্লিষ্ট বিভাগগুলো পুনরায় তারিখ নির্ধারণ করে শিক্ষার্থীদের জানাবে। এবং বাকি সিদ্ধান্ত গুলো সিন্ডিকেট সভায় গ্রহন করা হবে। 

ট্যাগ: জবি
বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী
  • ১৯ অক্টোবর ২০২৬
সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইংলিশ মিডিয়াম শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, ৩৯ বছর বয়সী ই…
  • ১৯ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যাক্রোঁ
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্…
  • ১৯ অক্টোবর ২০২৬
সর্বজনীন পেনশন নিয়ে সুখবর দিল সরকার
  • ১৯ অক্টোবর ২০২৬