চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসের ছুটিতে শাটলের পরিবর্তে বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস

১৬ মে ২০১৯, ০৫:৩৬ PM

© ফাইল ফটো

গত ১২ মে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল ছিলো সাপ্তাহিক বন্ধের শিডিউল অনুযায়ী। কিন্তু আগামীকাল ১৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত চবির শাটল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।তবে এই বন্ধে ঈদের দিন ও ঈদের আগে পরে মোট তিন দিন ছাড়া প্রতিদিন নির্ধারিতৃ সময়সূচীতে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের জন্য এবং শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি বাস চলাচল করবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। পাশাপাশি বাসে বহিরাগত চলাচল রোধে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিকাল ৩টায় বাসটি অক্সিজেন-২নং গেইট-জিইসি-ওয়াসা-কাজীর দেউড়ি-লাভলেন-নন্দনকানন রুটে যাত্রা করবে। একই রুটে নন্দনকানন থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাসটি বিশ্ববিদ্যালয় অভিমুখে পুনরায় যাত্রা করবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঈদের দিন ও ঈদের আগে পরে মোট তিন দিন ছাড়া প্রতিদিন নির্ধারিত সময়সূচীতে এসব রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বাস চলাচল অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close