ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ

১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ PM
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

২২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল সফরকারীরা। এই দুজনের ব্যাটেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির ২৪ বছরের পুরোনো রেকর্ডও ভাঙে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কাগিসো রাবাদার জোড়া আঘাতে মুহূর্তেই আবার চাপে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। তাওহীদ হৃদয়ের (৩৩) সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন লিটন দাস (৬)। 

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। এরপর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে আউট হলে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন তানজিদ ও হৃদয়। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজন। তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দেন হৃদয়ও। তবে তাদের ৯৯ রানের জুটিতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

তবে দুর্দান্ত এই জুটির সমাপ্তি ঘটে রাবাদার বোলিংয়ে। পুরো সেশনজুড়েই বাংলাদেশি ব্যাটারদের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। কিছুটা এলোমেলো বোলিং করলেও পরিস্থিতি সামলে নিচ্ছিলেন তানজিদ ও হৃদয়। শেষ পর্যন্ত রাবাদার বাউন্সারে ব্যাটের স্পর্শ লেগে বল স্টাম্পে আঘাত হানলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

এরপর উইকেটে এসে প্রথম বলেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। রাবাদার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফলে পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে। দুই উইকেটের পতন ঘটিয়ে নিজের শিকারসংখ্যা পাঁচে নিয়ে যান রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম ফাইফার।

নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950