গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ PM
বাংলাদেশ সরকারের লোগো

বাংলাদেশ সরকারের লোগো © সংগৃহীত

গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950