বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি ড. কামাল

১৬ মে ২০১৯, ০৪:৩২ PM

© সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সংগঠন। উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।

সংগঠনের বিদায়ী সভাপতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫৯তম সভায় বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন দেয়া হয়।

২০১৬ সালের ১৪ আগস্ট থেকে ড. কামাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৫৭ সালের ১ এপ্রিল কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিজয় নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে এসএসসি ও ১৯৭৪ সালে এইচএসসি, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ১৯৭৯ সালে বিএসসি এজি (সম্মান) ও ১৯৮২ সালে এমএসসি, যুক্তরাজ্য থেকে ১৯৮৭ সালে এমফিল এবং ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬