তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, খাগড়াছড়ির সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে বিতর্কিত ৫৭ ধারায় মামলাটি করেন শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক বাসিন্দা। পরে মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।