নজরুল বিশ্ববিদ্যালয়ে এমডিএস কোর্সে ভর্তির সুযোগ

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্স সামার-২০১৯ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আবেদনকারীকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক/স্নাতক সমমান অথবা ডিগ্রি পাশ এবং সর্বনিম্ন সিজিপিএ ২.০০ অথবা ২য় বিভাগ থাকতে হবে।

এমডিএস কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর সঞ্জয় কুমার মুখার্জী জানান, এমডিএস কোর্স সামার-২০১৯ সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তি আবেদন ১০ মে থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই ২০১৯ পর্যন্ত এক মাসব্যাপী চলবে।

তিনি জানান, ময়মনসিংহ শহরে শুক্রবার এবং শনিবার এমডিএস কোর্সের ক্লাস নেওয়া হবে।

ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া ভর্তি তথ্যসহ বিস্তারিত যেকোনো বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি বিভাগ, লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগ অথবা ০১৭১৫৬৩৫৩১৯, ০১৯১৪৩৪৩৮৮৮ এই নাম্বারে যোগাযোগ করা করতে বলা হয়েছে।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close