মোটরসাইকেল চুরির ঘটনায় বেরোবির প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

১৩ মে ২০১৯, ০৩:১২ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ। সোমবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন তারা।

আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এসময় তারা নিরাপত্তা-কর্মীর অবহেলার কারণ জানতে প্রশাসনের কাছে জবাব চাই শিরোনামে ব্যানার লাগিয়েছেন। মোটরসাইকেল উদ্ধারের জন্য নির্দিষ্ট সময় দিতে না পারা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তালা খুলবেন না বলেও জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, গত ৮মে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে নীল রংয়ের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বুধবার ভোর ৪ টায় পার্ক-মোড় থেকে সেহেরী খেয়ে এসে গেস্টরুমের সামনে মোটরসাইকেলটি রেখেছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভূঁইয়া। সকাল ৯টার দিকে তিনি হল থেকে বের হওয়ার সময় দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। সেদিন দুপুরেই এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন মারুফ ভূঁইয়া।

মারুফ ভূঁইয়া জানান, গত ৮ মে আমার মোটরসাইকেল হারানোর পরে আমি লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি মোটরসাইকেল উদ্ধারে কোন ধরণের উদ্যোগ নেওয়া হবে কিনা এ ব্যাপারেও কিছু জানায়নি তারা। যার ফলে আজ পাঁচদিন পরে প্রশাসনিক ভবনে তালা লাগাতে বাধ্য হয়েছি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সহকারী প্রক্টর ছদরুল ইসলাম সরকার শিক্ষার্থীদের তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি কিন্তু তারা কোন কথাই শুনছেনা। তারা জানতে চাইছে মোটরসাইকেলটি উদ্ধার করতে কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে বলতে। কিন্তু এভাবে তো বলা সম্ভব না। মোটরসাইকেলের কোন কাগজপত্রও তারা দেখাতে পারছেনা। তারপরও মোটরসাইকেলটি উদ্ধার করতে আমরা চেষ্টা করছি।

 

নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950