কুবি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মিঠুন, সম্পাদক লিটন

১৩ মে ২০১৯, ১২:২০ PM
সভাপতি মিঠুন খান ও সাধারণ সম্পাদক লিটন কুমার দেব

সভাপতি মিঠুন খান ও সাধারণ সম্পাদক লিটন কুমার দেব © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মিঠুন খানকে সভাপতি ও লিটন কুমার দেবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

রোববার কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মোঃ নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামরুল হাসান, আরিফ আহমেদ, দেবপ্রকাশ চক্রবর্তী ও হিল্লোল কান্তি দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্তাছিরুল ইসলাম, ইউসুফুল হক, মোঃ আরাফাত হোসেন, মোঃ রাসেল মিয়া, নেওয়াজ শরীফ ও আশিবুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল সিফাত, প্রচার সম্পাদক মোঃ আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তাজউদ্দিন, অর্থ সম্পাদক আইয়ুব উদ্দিন এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাব্রী সাবেরীন গালিব।

উল্ল্যেখ্য, নবগঠিত এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটি। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬