নারীর প্রতি মারাত্মক বৈষম্যের অভিযোগ উঠেছে বেরোবির বিরুদ্ধে

১২ মে ২০১৯, ০৪:১২ PM

© সংগৃহীত

নারীর প্রতি মারাত্মক বৈষম্যের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনের বিরুদ্ধে। প্রচলিত বিধি ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি নিয়োগ দেয়াকে কেন্দ্র করে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিভাগীয় প্রধান নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের সম্মতিক্রমে রেজিস্ট্রার নিয়োগ আদেশে স্বাক্ষর করলেও এ নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন একজন উপ-রেজিস্ট্রার। জানা গেছে, গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক অফিস আদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম নারী সভাপতি হিসেবে তাসনিম হুমাইদাকে নিয়োগ দেয়া হয়।

বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে তিন বছরের জন্য বিভাগের সভাপতি দায়িত্ব দেয়া হলেও সেই নিয়মের ব্যত্যয় হয়েছে এ নারী শিক্ষকের ক্ষেত্রে। তাসনিম হুমাইদাকে অজ্ঞাত কারণে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


প্রচলিত নিয়ম ভঙ্গ করে উপাচার্য কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রধান নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নারী শিক্ষক বলেই প্রশাসনের এমন বৈষম্য কি-না প্রশ্ন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে।

উদ্দেশ্যপ্রণোদিত ও নারীর প্রতি অবিচার উল্লেখ করে বিষয়টি সমাধানে গত ১৮ এপ্রিল উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত ২৯নং আইনের ২৮ (২) ধারা মোতাবেক তিন বছরের জন্য নিয়োগের দ্রুত নিশ্চয়তা দানের দাবি জানানো হয়।

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার বলেন, সমস্যার দ্রুত সমাধান না হলে শিক্ষক সমিতি কঠোর হতে বাধ্য হবে।

ভুক্তভোগী তাসনিম হুমাইদা বলেন, এই নিয়োগের মাধ্যমে আমার প্রতি চরম বৈষম্য করা হয়েছে। তিনি আরো বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আমি অত্যন্ত অপমানিত হয়েছি যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা। এখানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নকে চরম বাধাগ্রস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল বলেন, এ বিষয়ে আমার কোনো এখতিয়ার নেই। উপাচার্য যা বলবেন আমরা তাই করতে বাধ্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950