দীর্ঘ ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়

১১ মে ২০১৯, ১২:৩৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামীকাল ১২ মে (রবিবার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বলেন, পবিত্র রমজান, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ইতিমধ্যেই শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী যায়েদ বিন খলিল জানান, দীর্ঘ ছুটিতে দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি। এতো দিন ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট এসবে একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম। বন্ধের কারণে একটু প্রশান্তিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পার়বো। তারপরও একঘেয়েমি প্যারাময় সময়টা কেই মিস করবো।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
  • ২৩ এপ্রিল ২০২৬
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬