বৃদ্ধাশ্রমে বুনন’র নতুন শাড়ি ও ইফতার সামগ্রী বিতরণ

১০ মে ২০১৯, ০৩:৫১ PM

এ বয়সে যাদের প্রয়োজন ছিলো সন্তান-সন্ততীর স্নেহ, মমতা আর ভালোবাসার, কিন্তু সে বয়সে তারা দিন কাটাচ্ছেন অসহায় ও দুস্থ্য মানুষ্যের ন্যায়। বলছি কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমে থাকা কিছু মায়েদের কথা। এই রমজানেও যাদের নেই কোন পারিবারিক বন্ধন, পর্যাপ্ত চিকিৎসা ও ভরণপোষণের ব্যবস্থা।

এ অবস্থায় এসব অসহায় ও সুবিধা বঞ্চিত মায়েদের পাশে দাড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। এবারের ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার কুষ্টিয়ার উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে অসহায় ও সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে নতুন শাড়ি ও ইফতার সামগ্রী বিতরণ করে তারা।

বুননের সভাপতি ইজাবুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ, পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইফতেখার হোসেন মিঠু, আফরোজা বেগমসহ বুননের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বুননের সাধারণ সম্পাদক সাগর আলী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আমাদের এই প্রয়াস। আশা করি আমাদের মত সমাজের সর্বস্তরের মানুষ এ সকল অসহায় মানুষের পাশে এসে দাড়াবে।’

কলা অনুষদের ডিন অধ্যাপক সরোয়ার মুর্শেদ বলেন, ‘এটি অসাধারণ একটি উদ্যোগ। এ ধরণের উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানায়। বুননরে মত এভাবে সকলে এগিয়ে আসলে, আমাদের সমাজে আর কোনো ভেদাভেদ থাকবে না।’

উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ইফতেখার হোসেন মিঠু জানান, প্রথমে আমরা ব্যক্তিগত উদ্যেগে ক্ষুদ্র পরিসরে এটি শুরু করেছিলাম। কিন্তু, পরবর্তীতে সমাজের বাস্তবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা এ সকল অসহায় মায়েদের আরো ভালোভাবে সেবা দিতে পারবো।’

ট্যাগ: ইবি
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950