প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আশ্বাসে অনশন প্রত্যাহার শিক্ষার্থীদের, ১০ নভেম্বরের মধ্যে ক্লাস শুরুর আল্টিমেটাম

৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ PM
শিক্ষার্থীরা জুস পান করে আমরণ অনশন ভাঙেন

শিক্ষার্থীরা জুস পান করে আমরণ অনশন ভাঙেন © টিডিসি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসকের আশ্বাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটায় অধ্যাপক এ কে এম ইলিয়াস অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
 
এ সময় শিক্ষার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করে ক্লাস শুরু করার আল্টিমেটাম দেন। ১০ তারিখের মধ্যে দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেন তারা।  

এর আগে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেন। আলোচনায় ছাত্রনেতাদের পক্ষ থেকে বলা হয়, চলমান সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান জরুরি। 

প্রশাসন জানায়, মন্ত্রণালয়ে কথা বলে যত দ্রুত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু করা যায় সে বিষয়টি তুলে ধরা হবে। বৈঠকের শেষে অধ্যাপক ইলিয়াসের উপস্থিতিতে শিক্ষার্থীরা জুস পান করে আমরণ অনশন ভাঙেন।

অনশনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ক্লাস শুরু ও ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এই কর্মসূচিতে বসেছিলাম। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদিচ্ছা ও আশ্বাস পাওয়ায় আমরা আপাতত অনশন স্থগিত করেছি। তবে আমাদের দাবি আগামী ১০ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।’

অনশনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই এই বিষয়ে জোরালোভাবে তার কাছে তুলে ধরব।’ 

এদিকে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য গতকাল সকাল ১০টা থেকে ঢাকা কলেজের মুল ফটকের সামনে অনশনে বসেন। দীর্ঘ সময় অনশন করায় দুনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে পপুলার হসপিটালে ভর্তি করা হয়।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬