জাককানইবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

০৯ মে ২০১৯, ০৭:১০ PM
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শিক্ষক শিক্ষার্থীর একাংশ

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শিক্ষক শিক্ষার্থীর একাংশ © হাবিবুল্লাহ আল মারুফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে এক র‌্যালি বের করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের অবদান ছিল তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950