ববিতে স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার ওয়ান সেমিনার অনুষ্ঠিত

০৯ মে ২০১৯, ০১:০৮ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়ে গেল উদ্যোক্তা খুঁজে বের করার সর্বোচ্চ আয়োজন ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান’ শীর্ষক সেমিনার। বুধবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষ্যে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে আলোকিত হয়ে ৮ মার্চ কেন্দ্রীয় সমন্বয় কর্মশালার মাধ্যমে শুরু হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআাপ: চেপ্টার ওয়ান’ এর যাত্রা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্প কনসালটেন্ট মো. আরাফাত হোসেন, ইয়াং বাংলার স্টুডেন্ট টু স্টার্টআপ চেপ্টার ওয়ানের পাবলিক রিলেশন অফিসার এস এম আমানূর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে ছিলো ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর রুদ্র দেবনাথ।

প্রধান অথিতির বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সর্বকালের সেরা বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে নিজের এবং তার পরের প্রজন্ম অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের দেখা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণেও কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ এমনি হয়ে যাবে না। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে তোমাদের।

দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকেও অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ক্যাম্পাস পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে তিনটি দল। ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১২০ দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’। পরবর্তীতে দর্শক এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ।

সর্বশেষে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করা হবে যাদের সব ধরণের সহায়তা প্রদান করবে ‘আইডিয়া’ প্রজেক্ট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের তরুণদের জন্য সবচেয়ে বড় প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে শুরু হওয়া এই স্টার্টআপ প্রতিযোগিতার প্রথম অধ্যায় ৪০ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও পরবর্তী অধ্যায়ে অন্য বিশ্ববিদ্যালয়েও এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬