চবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৩ মে

০৮ মে ২০১৯, ১২:৫৬ PM

© লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। গতকাল মঙ্গলবার (৭ মে) দুপুরে নির্বাচন কমিশন চবিসাসের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় ভোটার তালিকাও প্রকাশ করা হয়।

এর আগে সোমবার (৬ মে) নির্বাচন পরিচালনার এক আবেদনের প্রেক্ষিতে চবিসাসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী তার পক্ষে দুই সহকারী প্রক্টর লিটন মিত্র ও নিয়াজ মোরশেদ রিপনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রদান করেন।

ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়, চবি সাংবাদিক সমিতির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য; এ সাতটি পদের নির্বাচন আগামী ১৩ মে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এছাড়া ৮ মে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দিতে হবে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে দুপুর ১২টা পর্যন্ত থাকবে। একই দিন বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং বিকাল সাড়ে ৩টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক পদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, ভোটগ্রহণসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে চবি প্রক্টর কার্যালয়ে। এদিকে এবারের নির্বাচনে মোট ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এদিন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর লিটন মিত্র ও নিয়াজ মোরশেদ রিপন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬