মুজিব বর্ষ উদযাপনে ইবির কর্মসূচী বিষয়ক সভা

০৬ মে ২০১৯, ০৬:৩৫ PM
আলোচনা সভায় ‍উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ

আলোচনা সভায় ‍উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ © এ আর রাশেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ ২০২০ইং) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

সোমবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধুকে নিয়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা, প্রত্যেক মাসে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নাটক, রচনা ও ক্রীড়া প্রতিযোগীতা, সংগ্রহশালা তৈরি এবং সাময়িকী প্রকাশ উল্লেখযোগ্য।

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহা-পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, হল প্রভোস্ট ও শিক্ষক-কর্মকর্তারা।

বর্ষব্যাপী বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনের বিষয়ে উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘জাতির পিতার শততম জন্মবার্ষিকীকে আমরা যথাযথ মর্যাদায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু স্বতন্ত্র, কার্যকর, অর্থবহুল ও নতুনভাবে পালন করতে চাই। এসব কর্মসূচী পালনের মধ্য দিয়ে সকলের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই।’

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close