কবি নজরুল কলেজ

সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা, আহত ৫

০৫ মে ২০১৯, ০৬:৪৫ PM
সাংবাদিকদের উপর হামলা

সাংবাদিকদের উপর হামলা © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের উপর হামলা করেছে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। এসময় এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করে ছাত্রলীগ কর্মীরা।

জানা যায়, কলেজের নতুন বাস উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির হিমু, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সানবির মাহমুদ ফয়সাল, উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুল আজম হৃদয়, সহ-সম্পাদক মো. নোবেল, ছাত্রলীগ কর্মী এম এস সিফাত ও ফেরদৌস বাপ্পী রিয়াদ এর নেতৃত্বে ১৫-২০ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে। এই সময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সবুজ আলম ফিরোজ, যায়েদ হোসেন মিশু, সাহিন আহমেদ, এইচ এম ফরহাদ আহত হন। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুসাইন বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আগামী তিন দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে আমরা বসব। এর সাথে যে বা যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়ে খোঁজ খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close