জঙ্গি হামলার আশঙ্কায় থাকা নাগরিকদের নিরাপত্তা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৫ মে ২০১৯, ০৩:২৬ PM

© টিডিসি ফটো

জঙ্গিবাদ এবং মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ বিনির্মানের প্রতি আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

এসময় তিনি বলেন, বাংলাদেশে যে সকল নাগরিক জঙ্গি হামলার আশঙ্কায় রয়েছে, তাদের সবার নিরাপত্তার জন্য কাজ করছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

বুটেক্সের ৪৫তম ব্যাচের নবীনবরণ এবং ৪০তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম এবং জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন (এম.পি)। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের সবথেকে বড় খাত টেক্সটাইল শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করতে বুটেক্স সবসময় সচেস্ট রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট এর সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বুটেক্স ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল রানা এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুটেক্স ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈনুল ইসলাম লিংকন।

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950