জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো
গোপালগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার। ডিসির পাশাপাশি তারা জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।