ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগের অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

০৪ মে ২০১৯, ০৭:৩২ PM

© সংগৃহীত

গতবছরের ডিসেম্বরে ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে সে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শামীম আল রাজীকে প্রধান করে এ কমিটিতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদকে সদস্য করা হয়েছে। এ ছাড়া মাউশির একজন কর্মকর্তা সদস্য হিসেবে আছেন।

গত ২৬ এপ্রিল অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তবে শেষ পর্যন্ত ১০ জন মৌখিক পরীক্ষা দিয়েছেন।

এ নিয়োগ পরীক্ষা শেষে নিয়োগ কমিটি তিনজনের একটি প্যানেল তৈরি করে। ওই প্যানেলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষককে নিয়োগের সিদ্ধান্ত নেয় পরিচালনা কমিটি।

কিন্তু চলমান নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে শুরু থেকেই কলেজের শিক্ষক, জিবি এবং অভিভাবকদের একটি অংশ অবস্থান নেয়। তারা নিয়োগ পরীক্ষা সম্পর্কে নানা অভিযোগ উত্থাপন করে। এমনকি অভিযোগ লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানায়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করেছে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬