ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত চবি ছাত্রলীগের ১০০ স্বেচ্ছাসেবী

০৩ মে ২০১৯, ১০:৩৪ PM

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়-ক্ষতি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ১০০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ স্লোগানকে ধারণ করে এসকল স্বেচ্ছাসেবী নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকাগুলোতে কাজ করার জন্য নিজেদেরকে ইতোমধ্যে প্রস্তুত করেছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ ও সহ সভাপতি মনসুর আলম বলেন, যেকোনো সময় ঘূর্ণিঝড় ফণীর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় অঞ্চলগুলো। ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্ভাব্য ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় চবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় সম্ভাব্য ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এবং যেকোনো মানবিক প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে চবি ছাত্রলীগ।

তারা আরও বলেন, এখন পর্যন্ত সম্ভাব্য ১৯ জেলায় ছাত্রলীগের প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবক ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরাও প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬