শিক্ষা ও দক্ষতা দিয়েই আমরা রূপকল্প ৪১ অর্জন করব: শিক্ষামন্ত্রী

০৩ মে ২০১৯, ০৮:২৬ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন শিক্ষা ও দক্ষতা দিয়েই আমাদের রূপকল্প ৪১ অর্জন করতে হবে। ৪১ সাল বেশী দূরে নয়। সময় কম, আমাদের যেতে হবে অনেক দূর। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে সাজাতে হবে। সরকার ইতোমধ্যে কারিকুলাম যুগোপযোগী করার কাজ হাতে নিয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মহিবুল হাসান চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের ২য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ২৮ লক্ষ শিক্ষার্থী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। ২৮ লক্ষ শিক্ষার্থী যদি পরিবেশ সচেতন হয় তাহলে সারা বাংলাদেশের একটা ইতিবাচক প্রভাব প্রতীয়মান হবে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল কলেজ সমূহে যত পোস্টার লিফলেট করে তা পরিবেশে বান্ধব করার নির্দেশ প্রদান করেন।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬