ববির সেই আহত ছাত্র নেতাকে দেখতে গেলেন মেয়র

০৩ মে ২০১৯, ০৮:২৩ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সদ্য সমাপ্ত ভিসি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, সন্ত্রাসী হামলায় আহত ছাত্রনেতা লোকমান হোসেনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ্। এসময়ে তিনি লোকমানের উপর সন্ত্রাসী হামলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।

এসময় সিটি মেয়র লোকমান হোসেনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ১০০২নং কক্ষে গিয়ে লোকমান হোসেনের উপর হামলা চালায় কিছু সন্ত্রাসী। এতে মারাত্মক আহত হয়ে শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন লোকমান।অভিযোগ রয়েছে যে হামলাকারীরা ক্যাম্পাসে নিজেদের ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। যদিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

আরো দেখুন: ভিসি বিরোধী আন্দোলনের নেতাকে পেটাল ববি ছাত্রলীগ

স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ‘খাবার-কাণ্ড’ ঘিরে উত্তেজনা, দোকান বন্ধের অভিযোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল স্টেশনে শিশু নামতেই ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উ…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সুপারভাইজার, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ এপ্রিল ২০২৬