জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের অনুষ্ঠিতব্য ০৪ মে ২০১৯ তারিখের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত করা এ বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।
উক্ত বিষয়ের পরীক্ষা স্থগিতের তথ্যটি বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।