ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪১ দিনের ছুটি ঘোষণা

০২ মে ২০১৯, ০৮:৩৩ PM

© ফাইল ফটো

মে দিবস, বুদ্ধপূর্ণিমা, জুমাতুল বিদা, শবে কদর, ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ৪১ দিনের ছুটি শুরু হয়েছে। গতকাল বুধবার (১ মে) হতে শুরু হয়ে যা চলবে আমাগী ১১ জুন পর্যন্ত।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১ মে থেকে আগামী ১১ জুন পর্যন্ত সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৮ মে বুদ্ধপূর্ণিমার ছুটি ছাড়া ২২ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমসমুহ চালু থাকবে।

এরপর ২৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১১ জুন প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম এবং ১২ জুন হতে সকল একাডেমিক কার্যক্রম আবার যথারীতিতে শুরু হবে।

এদিকে দীর্ঘ ৪১ দিনের এই অবকাশে আবাসিক হলসমূহ খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিল সভাপতি।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, ‘ছুটিতে হলসমূহ আপাতত খোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধের নির্দেশনা পাওয়ার পর প্রভোস্ট কাউন্সিল এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।’

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950