শাখা ছাত্রদলের নিন্দা

প্রতিস্থাপন ছাড়াই ভেঙে ফেলা হল কুবির প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর

০২ মে ২০১৯, ০৮:১২ PM
ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলার কাজ চলছে

ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলার কাজ চলছে © শাহাদাত বিপ্লব

নতুন কোন ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তরটি ভেঙ্গে ফেলা হয়েছে। প্রতিস্থাপন না করে ফলকটি ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন প্রকার পুনঃপ্রতিস্থাপন ছাড়াই রাতের আঁধারে শ্রমিক দ্বারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক স্থাপিত কুবির ভিত্তিপ্রস্তরটি ভেঙ্গে ফেলে চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে। বিজ্ঞপ্তিতে অনতিবিলম্বে খালেদা জিয়ার নামসহ ভিত্তিপ্রস্তরটি পুনঃপ্রতিস্থাপনের জোর দাবি জানান নেতারা।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের সাথে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। রাস্তার কাজে তা ভাঙার প্রয়োজন যদি হয় তবে তা আগে প্রতিস্থাপন করে তারপর ভাঙার প্রয়োজন ছিলো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ৪০ ফিটের রাস্তা ও সম্মুখে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করা হবে। এই সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য ভিত্তিপ্রস্তরের বেদিটি ভাঙা হচ্ছে, তবে ফলকটি উঠিয়ে রাস্তার কাজ শেষে ঠিকঠাক প্রতিস্থাপন করা হবে।’

ভাঙার আগেই কেন প্রতিস্থাপন করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা নির্মাণের আগে থেকে অনুমানে প্রতিস্থাপন করা হলে সেটি অসুন্দর হতে পারে। তাই প্রতিস্থাপনের কাজটি পরে করা হবে। প্রয়োজনে নামফলকের লেখা যেগুলো উঠে গিয়েছে সেগুলো নতুন কালি করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী ২৮ মে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬