জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ফুলবাড়ীয়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীনবরণ

৩০ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ PM
সংগঠনটির নবীনবরণ অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়েছে

সংগঠনটির নবীনবরণ অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়েছে © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফুলবাড়ীয়া স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল চারটায় নজরুল স্মৃতি কেন্দ্র, ত্রিশাল (যাদুঘর) অডিটোরিয়ামে ফুলবাড়ীয়া সংগঠনটির এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক হৃদয় মোমেন ও নিশাত আনজুমের সঞ্চালনা ও সভাপতি খাইরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়ার কৃতি সন্তান, বিশ্ববিদ্যালয়ের কর্মরত অর্থনীতি বিভাগের প্রভাষক লাইলী আক্তার, মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের, মো. হেলাল উদ্দিন ও ডা. শরীফ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রইস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রভাষক হিসেবে অর্থনীতি বিভাগে নবনিযুক্ত লাইলী আক্তারকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

সংক্ষিপ্ত আলোচনাপর্বে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনে অবিচল থেকে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির আহবান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করেন সংগঠনের সদস্যরা।

মারা গেছেন সাবেক ভলিবল কোচ মোস্তাফা কামাল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন থেকে চুড়ান্তভাবে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬