জবিতে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা

৩০ এপ্রিল ২০১৯, ০৭:০৫ PM
আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের একাংশ

আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের একাংশ © ফারহানা খানম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, আগে মনে করা হতো মাদরাসার ছাত্ররা জঙ্গিবাদের সাথে জড়িত। কিন্তু এসব এখন আর সত্য নয়। যেকোনো শিক্ষায় জড়িত শিক্ষার্থীকে এসব অপরাধে জড়ানো হতে পারে। বাংলাদেশ পুলিশের যে সাফল্য তা বিশ্ব নন্দিত। তবে পুলিশের পাশাপাশি ছাত্র শিক্ষক সবাইকে নিয়েই এগিয়ে আসতে হবে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ ইব্রাহীম খান সমাজের তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি সন্ত্রাসও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে রুখে দিব। পরিবার থেকেই এসব অপরাধ দূর করা ও সচেতনতা তৈরি করার জন্য কাজ করে যেতে হবে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আমাদের অনেক পুলিশ জীবন দিয়েছে। জঙ্গিবাদী বিভিন্ন গ্রুপের কার্যক্রমে আমাদের কাছে কাছে প্রতীয়মান হয় যে, তারা ধর্মের নাম ব্যবহার করছে কিন্তু এটা কোন ধর্মীয় কাজ নয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বলেন, যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হবে।

সহকারী প্রক্টর মোস্তফা কামালের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ন কবির, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, লাইফ এন্ড আর্থ সাইন্সের ডীন কাজী সাইফুদ্দিন, সাবেক ডীন জাকারিয়া মিয়া, শিক্ষক সমিতির সভাপতি দীপিকা রানী সরকার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, কোতোয়ালী জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার সাইফুল আলম মুজাহিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ন কবির প্রমুখ।

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950