কুবিতে আইটি সোসাইটির নতুন কমিটি

৩০ এপ্রিল ২০১৯, ০৫:১৫ PM
নতুন নেতৃত্বে অনিক-শিহাব

নতুন নেতৃত্বে অনিক-শিহাব © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইটি সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফাহমিদ হাসান অনিককে সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি সাইয়্যেদ মাখদুম উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে ৫২ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রিয়াসাত তানজীম, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, ও সজীব মহাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাসিম কিরণ, সাদমান সাইদ, মনির সামিয়া ও শিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে তাসলিম আক্তার রুমকি, তৌহিদা আক্তার, জাওয়াদ সিদ্দিকী, নিশাত জাহান ও তাবাসসুমকে মনোনীত করা হয়।

এছাড়া অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসাইন ও প্রচার সম্পাদক আবু বক্কর রায়হানকে মনোনীত করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি গঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি ক্যাম্পাসে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬