চবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

৩০ এপ্রিল ২০১৯, ০২:১৫ PM
বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন’র  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বুড়িচং উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন’ র উদ্যোগে এবং হাটহাজারী ব্লাড ব্যাংক পরিবারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দিনব্যাপী পালিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ এবং হাটহাজারী ব্লাড ব্যাংক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে এই সেবা প্রদান করা হয়।

কর্মসূচির বিষয়ে বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সৌরভ বলেন ‘বুড়িচং উপজেলায় আমরা সবসময় এই ধরনের কর্মসূচি আয়োজন করে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মত এই কর্মসূচি আয়োজন করেছি। আশা করি সামনের দিনগুলোতে আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আরো বেশি অবদান রাখতে পারব’।

হাটহাজারী ব্লাড ব্যাংক পরিবার এর এডমিন মোঃ জিয়াউল হক বলেন, ‘আমরা সবসময় মানুষের রক্তের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি। বুড়িচং স্টুডেন্টস এসোসিয়েশন এর এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এই কর্মসূচী আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। রক্তের প্রয়োজনে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো’।

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950