ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সনদ পাবেন চলমান দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

উচ্চশিক্ষার সুযোগ প্রসার ও গবেষণার আধুনিকতর পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই অধ্যাদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর সংক্ষিপ্ত শিরোনাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫, এবং এর কার্যকারিতা অবিলম্বে শুরু হবে। 

অধ্যাদেশ অনুযায়ী, চলামান ২০২৩-২৪ সেশন ও ২০২৪-২৫ সেশন শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সনদপ্রাপ্ত হবে। এর আগের চলমান সেশনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট প্রাপ্ত হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে জ্ঞান ও গবেষণায় অগ্রগতি এবং ঢাকা মহানগরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় স্থাপন সর্ম্পকে বলা হয়েছে, ঢাকা মহানগরের ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস স্থায়ীভাবে দিনের নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬