তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং’

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM
টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫

টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫ © সৌজন্যে প্রাপ্ত

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের এক নম্বর অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হবে। সোমবার এ তথ্য জানিয়েছে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান। সভাপতিত্ব করবেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীমা ইয়ামিন।

অনুষ্ঠানটিতে তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১০ জন শিক্ষার্থীর নির্মিত ১০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে।

ফিল্মগুলো হলো- হারমোনিকা (শেখ সায়েম হোসেন), হোয়াই? (শাহাদৎ হোসেন তন্ময়), বোঝা (মো. ইবনে সাকিব), স্মাইল (সানজিদা আক্তার), অপেক্ষা (সাজিদ হোসেন), ডিসিশন (মো. জাহিদুল ইসলাম), সাইকোসিন্ড্রোম (এম সাইফুর রহমান), লেট মি ইন (ইয়াসির আদনান অদ্রি, ফজলে রাব্বি মুন্না), মার্ডার (মো. নয়ন ইসলাম লিংকন), এবং ইন্টারোগেশন (মাশরাফি সজিব)।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬