প্রথমবারের মতো ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে জবি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি

প্রথমবারের মতো ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের উদ্যোগ নেয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে কেরাত, নাতে রাসুল (সা.), রচনা প্রতিযোগিতা ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং রাসুল (সা.)-এর সিরাতের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‎অনুষ্ঠানসূচি অনুযায়ী বেলা ১১টায় মুক্তমঞ্চে রাসুল (সা.)-এর সিরাত বিষয়ক আলোচনা সভা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।

‎আলোচক হিসেবে বক্তব্য দেবেন মুফতি আব্দুল মুনয়িম খান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

‎বাদ জোহর দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ এবং দোয়া মাহফিল হবে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9