মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প করবে জবি ছাত্রশিবির

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ PM
মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের ফেস্টুন

মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের ফেস্টুন © সংগৃহীত

আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (১ সেপ্টেম্বর) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ ক্যাম্পে পরীক্ষাজনিত দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ডিভাইস আসক্তিসহ মানসিক স্বাস্থ্যের নানা বিষয়ে সচেতনতা ও সেবা দেওয়া হবে।

তবে যারা আগে রেজিস্ট্রেশন করবে, তারা অংশ গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে সংগঠনটি। রেজিস্ট্রেশনের জন্য গুগল ফর্ম দিয়েছে সংগঠনটি। রেজিস্ট্রেশন লিংক হলো: https://forms.gle/MpuLLcVRNeV5JuWD6

সার্বিক বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‌‌‌‘আমরা সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার চাপ, সম্পর্কজনিত সংকট কিংবা পারিবারিক ও সামাজিক নানা কারণে প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক সময় এ হতাশা তাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করেই এই মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই ক্যাম্পে শিক্ষার্থীরা পরীক্ষাজনিত দুশ্চিন্তা, মানসিক চাপ, ডিভাইস আসক্তি কিংবা অন্যান্য আসক্তি থেকে মুক্তির উপায় সম্পর্কে পরামর্শ পাবে। একই সঙ্গে জীবনের সংকটময় মুহূর্তে কীভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে এবং হতাশা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী সুস্থ মন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ জীবন এগিয়ে নিক।’

বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9