ভাঙা কাঁচের ছবি পোস্ট দেওয়ার ব্যাখ্যা দিলেন ডাকসুর বাম জোটের সেই প্রার্থী

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ PM
ফাহমিদা আলম-তার দেওয়া পোস্ট

ফাহমিদা আলম-তার দেওয়া পোস্ট © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন বামজোটের প্রার্থী বি এম ফাহমিদা আলম। গত রবিবার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চে রিট দাখিল করা হয়।

এ ঘটনার পর বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। গত বছরের ৩০ জুলাই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ভাঙা কাঁচের একটি ছবি শেয়ার করেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেন, জুলাইতে মিরপুর ১০ নম্বর গোলচক্করের মেট্রোস্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার ছবি পোস্ট করেছেন ফাহমিদা। তবে তার দেওয়া ছবিটি মেট্রোস্টেশনে ভাঙা কাঁচের ছবি নয় বলে জানিয়েছেন বাম জোটের এই ডাকসু প্রার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ পোস্ট দেওয়া ব্যাখ্যা দেন তিনি।

ফাহমিদা আলম বলেন, ‘আমি না কি মেট্রোরেলের ছবি দিয়েছি। এটা খুবই দুঃখজনক। এ ছবিটি ২ মে ২০২৪ সালে তোলা চারুকলার একটি ছবি। ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে। সেটির মধ্যে প্রকৃতির একটি রিফ্লেকশন দেখা যাচ্ছে। ছবিটি আমার কাছে ভালো লেগেছিল তাই শেয়ার করেছি।’

এর আগে তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলন নিয়ে কোনো পোস্ট বা কোনোকিছু লেখেননি তিনি। শুধু ৩০ জুন তিনি ভাঙা কাঁচের ছবি একটি পোস্ট শেয়ার করেছিলেন। মূলত এ বিষয়টি নিয়েই অভিযোগ নেটিজেনদের।

 

আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9