সম্পূরক বৃত্তি ও জকসু বাস্তবায়নে পাঁচ দাবি জবি ছাত্রশিবিরের

২৫ আগস্ট ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৮:১২ AM
জবি শাখা ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

জবি শাখা ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট পাঁচটি দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হচ্ছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রশাসনকে জানিয়ে দিতে চাই— আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করলে তা ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি আরও বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন চাইলে আমরা সহযোগিতা করব। তবে দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাঁচ দফা দাবি হলো—বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধি আকারে সংযুক্ত করতে হবে; বিধি অনুমোদনের পরপরই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচন আয়োজন করতে হবে; আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা প্রণয়ন করতে হবে; নীতিমালা প্রণয়নের ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে হবে ও ইউজিসি ও মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী অক্টোবর থেকেই বৃত্তি কার্যক্রম চালু করতে হবে।

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950