রেল সচিব ফাহিমুল ইসলাম

পড়াশোনার পাশাপাশি নৈতিকতা-মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ PM
নবীন বরণ অনুষ্ঠানে কথা বলছেন রেল সচিব ফাহিমুল ইসলাম

নবীন বরণ অনুষ্ঠানে কথা বলছেন রেল সচিব ফাহিমুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ সরকারের রেল সচিব ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিমুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল আউয়াল মিয়ার সভাপতিত্বে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হুসনা পপি ও অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লুৎফর রহমান, প্রধান অতিথির সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিশেষজ্ঞ এবং সরকারি এডওয়ার্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. তাহমিনা হোসেন।

প্রধান অতিথি ফাহিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো একাদশ শ্রেণি। এ সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যৎকে গড়ে তুলবে। তোমরা শুধু পরীক্ষার খাতায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ থেকো না, বরং নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করো। তোমাদের জ্ঞানই হবে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার হাতিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। তোমাদের মধ্যে মেধা, মনন ও শক্তি রয়েছে। তবে এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হলে অবশ্যই সৎ, অধ্যবসায়ী এবং দেশপ্রেমিক হতে হবে। আগামী দিনে নেতৃত্ব দিতে হলে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের  স্বপ্ন দেখতে হবে, এমন স্বপ্ন দেখতে হবে যা তোমাকে তাড়িত করে এবং পড়াশোনায়  উদ্যোগী হতে হবে।  তিনি বলেন, সাধনায় সাফল্য,তোমাদের  সাধনা করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট  সদস্য,বিএনসিসি সদস্য, অভিভাবকসহ প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবংকলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা শহীদদের স্মরণে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

ট্যাগ: পাবনা
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লাইফ প্রিপারেটরি স্কুলে অধ্যক্ষসহ ৩ বড় পদে নিয়োগ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9