প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেরোবি উপাচার্যের নিন্দা

২৮ আগস্ট ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনার প্রেক্ষিতে দেওয়া এক বিবৃতিতে উপাচার্য এ মন্তব্য করেন। 

গত ২৭ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপে বহু শিক্ষার্থী আহত হন। বিবৃতিতে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। তাদের ওপর অকারণে দমন-পীড়ন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি শোনা এবং আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল। কিন্তু শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা শিক্ষা অঙ্গনকে আতঙ্কিত করে তুলছে। এ ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ফরম পূরণের ফি বৃদ্ধি, সরকারি কলেজেই গুনতে হচ্ছে ৮ হাজার টাকার বেশি

উপাচার্য আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9