জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায়, ১৮৯ শিক্ষার্থীর শাস্তি

২১ আগস্ট ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় © টিডিসি সম্পাদিত

২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও তাদের সংশ্লিষ্ট কলেজের নামের তালিকা প্রকাশ করা হয়।

ওয়েবসাইটের তথ্যসূত্রে জানা গেছে, গত ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, অভিযোগপত্র, নকলের আলামত ও ব্যাখ্যা পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে শাস্তি আরোপ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধিমালা অনুযায়ী, শাস্তির ধরন হিসেবে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে এবং অনেকে পরবর্তী ১, ৩ অথবা ৪ বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. ফকির রফিকুল আলম, ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকোত্তর শিক্ষা; ড. মোঃ আশেক কবির চৌধুরী, ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা; রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যক্ষ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ; অধ্যক্ষ, টঙ্গী সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (সদস্য সচিব)।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬