ইবিতে রিসার্স সোসাইটির উদ্যোগে গবেষণা-বিষয়ক সেমিনার

১২ আগস্ট ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৭:০১ PM
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্স সোসাইটির আয়োজনে ‘দ্য আনভেইলিং: রিসার্স ইনসাইট অ্যান্ড লিডারশিপ ট্রান্সিশন’ শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সেমিনারে বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

সেমিনারে গবেষণার বিভিন্ন দিক ও বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। এতে গবেষণায় অন্তর্দৃষ্টি অর্জন ও নেতৃত্বের পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং নেতৃত্বের সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করার লক্ষ্যে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটির এ উদ্যোগ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার গুরুত্ব ও নেতৃত্ব বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬