ইবির ছাত্রী হলে বিক্ষোভ, শিক্ষার্থী মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচার দাবি

১৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০১:৩৮ PM
ইবির বিভিন্ন হলে ছাত্রীদের বিক্ষোভ

ইবির বিভিন্ন হলে ছাত্রীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) রাত পৌঁনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হল ও জুলাই ৩৬ হলের আবাসিক ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে ছাত্রীরা ‘তুমি কে? আমি কে? সাজিদ! সাজিদ!’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ আব্দুল্লাহ মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘ক্যাম্পাস কেন অরক্ষিত? প্রশাসন জবাব দে’, ‘পুকুরেতে ভাসছে লাশ, প্রশাসনের নেই লাজ’, ‘আর কতো ঝরলে লাশ, প্রশাসনের ভাঙবে লাজ’, ‘প্রশাসনের টালবাহানা, বন্ধ করো করতে হবে’, ‘সিসি টিভি নেই কেন? প্রশাসন জবাব চাই’, ‘নিরাপত্তা নিশ্চিত করো, শিক্ষার্থীদের রক্ষা করো’, ‘সাজিদের মৃত্যুর তদন্ত, দ্রুত করো করতে হবে’, ‘ক্যাম্পাসে ক্যামেরা, নিশ্চিত করো করতে হবে’, ‘ক্যাম্পাসে লাইটিং, নিশ্চিত করো করতে হবে’, ‘শতভাগ আবাসন, নিশ্চিত করো করতে হবে’ ও ‘শিক্ষার্থীদের আবাসন, নিশ্চিত করবে প্রশাসন’সহ নানা ধরনের স্লোগান দেন।

ছাত্রীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ভাইয়ের লাশ পাওয়া গেছে। সেখানে তার নাকে রক্ত ছিল। লাশ উদ্ধারের ৪০ মিনিট পরও অ্যাম্বুলেন্স আসেনি। এ ঘটনায় এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দেখতে চান তারা।

আরও পড়ুন: ‘ক্যাম্পাসে ছেলেমেয়েদের জীবনের কোনো দাম নাই’, ক্ষোভ প্রকাশ সেই ফুলপরীর

যদি এ নিয়ে প্রশাসন টালবাহানা করে, তাহলে এক এক করে সব দপ্তরে তালা লাগিয়ে দেবেন জানিয়ে ছাত্রীরা বলেন,একজন ভাইয়ের লাশ পাওয়া গেছে, আগামীকাল অন্য কারও যে লাশ পাওয়া যাবে না, তার নিশ্চয়তা কোথায়? এত দূর থেকে সবাই পড়াশোনা করতে আসছে, তাদের কি কোনও নিরাপত্তা নেই?

ছাত্রীরা আরও বলেন, মাঝে মাঝেই মেয়েদের হয়রানির স্বীকার হতে হয়। বহিরাগত এমনকি বাসচালকরা পর্যন্ত ছাত্রীদের হয়রানি করে। এ ব্যাপার প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ দেখা যায় না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় লাইট সংকট, সিসি ক্যামেরা নেই। সামান্য একটু আকাশ খারাপ করলেই হলে বিদ্যুৎ চলে যায়। তারা অতিদ্রুত সব সমস্যার সমাধান চান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence