জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে নজরুল বিশ্ববিদ্যালয়ের মাসব্যাপী কর্মসূচি

০৫ জুলাই ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৪৩ PM
নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর, বিজয় র‍্যালী ও ডকুমেন্টারি প্রদর্শনসহ মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ জুন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমকে সদস্য সচিব করে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী ৭ জুলাই নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচির সূচনা হবে এবং পহেলা আগস্ট পর্যন্ত চলমান থাকবে। ১৪ ও ১৬ জুলাই ডকুমেন্টারি প্রদর্শন, কালো-ব্যাজ ধারণ এবং ত্রিশালের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হবে। 

এরপর ১৭ জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠান এবং ২২ জুলাই উদ্বোধন করা হবে ‘জুলাই ৩৬ কর্ণার’। এরপর ২৩ জুলাই গ্রাফিতি অঙ্কন এবং জুলাই আন্দোলনে দেশি-বিদেশি সোশ্যাল মিডিয়ায় যারা ইতিবাচক ভূমিকা রেখেছিলেন, তাদের কার্যক্রম নিয়ে প্রদর্শনী 'গ্লোবাল সলিডারিটি' অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ৫ আগস্ট শহিদদের জন্য দোয়া, প্রার্থনা, বিতর্ক অনুষ্ঠান, বিজয় র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করা হবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬