চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অভীক তালুকদার

০২ জুলাই ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
শ্রী অভীক চন্দ্র তালুকদার

শ্রী অভীক চন্দ্র তালুকদার © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ অর্থবছরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রযোজক হিসেবে ২০ লাখ টাকা সরকারি অনুদান পাচ্ছেন শ্রী অভীক চন্দ্র তালুকদার। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়টির সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই?’ চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোবহান। চলচ্চিত্রটির বিষয়ে প্রযোজক অভীক জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটির প্লট নির্মিত হয়েছে। 

মূলত কাল্পনিক স্যাটায়ারধর্মী এক গল্পের ওপর ১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মাণ করা হবে। অভ্যুত্থান পরবর্তী সময় থেকে চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয় এবং এবছর জানুয়ারি থেকে আমরা অনুদানের প্রস্তাবনা তৈরির কাজ শুরু করি। এখনো স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পর্যায়ের কিছু কাজ রয়েছে। সেটি সম্পন্ন হয়ে গেলে শুটিংয়ের কাজ শুরু হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত অভীক কাজ করছেন অভিনয়, পরিচালনা ও প্রযোজক হিসেবে। এর আগেও অভীকের পরিচালিত শর্টফিল্ম দীপ্ত টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রচারিত হয়েছে। এছাড়াও বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে চলচ্চিত্র বিষয়ে গবেষণা করছেন তিনি।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬