জবির ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন

২৪ জুন ২০২৫, ০১:৩৬ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ (Law and Land Administration) করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস স্মারকে  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৬ মে অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২ জুন সিন্ডিকেটের ১০১তম সভায় এটি অনুমোদন পায়। 

এতে আরও বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৮ অনুযায়ী, বিভাগের শিক্ষার্থীদের আবেদন, স্মারকলিপি, বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ বিবেচনায় এ পরিবর্তন আনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন নাম বিভাগের শিক্ষার কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950