জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই সদস্য

২৩ জুন ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে দুইজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।

রবিবার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ মনোনয়নের তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১৭(১)(জ) ও ১৭(২) ধারা অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে মাননীয় উপাচার্য তাঁদেরকে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এই মনোনয়ন ২২ জুন ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় সিন্ডিকেট একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে। নতুনভাবে মনোনীত এই দুই সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সিন্ডিকেট কার্যক্রমে তাঁদের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সিন্ডিকেট কার্যক্রমে মনোনীত সদস্যদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি নিঃসন্দেহে আমার জন্য সম্মানের, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।’

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি "Center of Excellence" হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage