জবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 

০২ জুন ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রোগ্রামে নবভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে শুরু হবে।

সোমবার (২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগসমূহ ও অন্যান্য একাডেমিক শাখাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিটের ভর্তি শেষ। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে। আশা করি আমরাই প্রথম ঈদের পরপরই প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারবো।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬