চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

০১ জুন ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া © সংগৃহীত

চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে নগরীর আগ্রাবাদের কলেজ ফটকের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়।

ছাত্রশিবিরের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য কলেজের সামনে একটি হেল্পডেস্ক স্থাপন করে তারা। সেখানে পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহায়তা, পানির ব্যবস্থা ও অভিভাবকদের বসার সুযোগ রাখা হয়। এই হেল্পডেস্ক সরিয়ে নিতে ছাত্রদলের কয়েকজন কর্মী চাপ দেয় এবং হুমকি দেয়। পরবর্তীতে ছাত্রদল হঠাৎ হামলা চালালে শিবিরের তিনজন কর্মী আহত হন বলে দাবি করেছে তারা। আহতরা হলেন—মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি। বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি ছিল শুধুই সামান্য কথাকাটাকাটি। কোনো ধরনের হামলা বা সংঘর্ষ হয়নি এবং পরে বিষয়টি আপস-মীমাংসা হয়ে যায়।

এদিকে, ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, কলেজ এলাকায় সামান্য কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ আহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং থানায় কেউ লিখিত অভিযোগও জমা দেয়নি।

ঘটনার পর থেকে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950