হল খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

২৮ মে ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৬ PM
হল খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

হল খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজাহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৩১ মে থেকে ১৮ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। এদিকে এই বন্ধকালীন ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার বিষয়ে ভাবছে প্রভোস্ট কাউন্সিল। তবে শিক্ষার্থীরা সম্পূর্ণ ছুটিতেই হল খোলা রাখার দাবি জানিয়েছেন।

বুধবার (২৮ মে) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘ছুটির নামে হল বন্ধের প্রহসন মানি না’, ‘শিক্ষার্থীদের বিড়ম্বনা আর না’, ‘ঢাবি, রাবি, জাবি পারলে ইবি কেন নয়?’ ইত্যাদি লেখা-সংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর ঈদে ইবির সব হল দীর্ঘদিন বন্ধ করে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির। ছুটিতে একটি বিশ্ববিদ্যালয়ের হল কেন বন্ধ করা হবে? বহু ধর্মাবলম্বী শিক্ষার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যারা ঈদুল আজহা উদযাপন করেন না। ছুটির সময় হলে বন্ধ থাকলে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। ছুটির পরপরই ৪৭তম বিসিএসসহ একাধিক সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক শিক্ষার্থী হলেই এসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হল বন্ধ হলে তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে এবং মানসিক চাপ সৃষ্টি হবে। এ ছাড়া স্নাতকোত্তর ও গবেষণামূলক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চলমান থিসিস, গবেষণা প্রকল্প এবং ল্যাবরেটরি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হল বন্ধ হলে এসব কাজ অনিশ্চয়তায় পড়বে।

আরও পড়ুন : চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ডাক্তার-নার্সদের ওপর হামলা ‘সুস্থ’ জুলাইযোদ্ধাদের

পরীক্ষার প্রস্তুতির বিষয়ে তারা বলেন, ঈদের পরপরই বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল, মধ্যবর্তী মূল্যায়ন ও প্রেজেন্টেশন থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসেই সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য হল খোলা রাখা। দূরবর্তী অনেক শিক্ষার্থী বন্ধে ক্যাম্পাসে থাকেন। কিন্তু হল বন্ধ করে দিলে তাদের থাকাে জন্য কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে বিভিন্ন সময়ে হল খোলা রাখার বিষয়ে আমাদের বলেছেন। কিন্তু এখন তারাই হল বন্ধ করে দিচ্ছে। আমরা বন্ধ বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা রাখার দাবি জানাই।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানের জন্য উপাচার্যের কার্যালয়ে যান। তবে এ সময় উপাচার্য না থাকায় তারা স্মারকলিপি নিয়ে কোষাধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘তোমরা যারা হলে থাকতে চাও, তারা তোমাদের হলের প্রভোস্টকে তোমাদের চাহিদার কথা জানাও। তারা প্রভোস্ট কাউন্সিলকে জানাবে এবং প্রভোস্ট কাউন্সিল আমাদের সঙ্গে বসবে। হল খোলা রাখার বিষয়ে প্রভোস্ট কাউন্সিল পজিটিভ হলে আমরাও পজিটিভ।’

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হল খোলা রাখার বিষয়ে আমরা পজিটিভ। ছুটিতে যারা হলে থাকতে চায়, তাদের লিখিতভাবে নিজ নিজ হল প্রভোস্টের কাছে আবেদন দিতে বলেছি। উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী যদি থাকতে চায়, তাহলে আমরা হল খোলা রাখব।’

হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
সাহিত্যিক রবীন্দ্রনাথের রাজনৈতিক রবীন্দ্রনাথে ঐতিহাসিক বিবর…
  • ১১ মে ২০২৬
ড্রেন বন্ধ করে ভবন নির্মাণ, অভিযানে ময়মনসিংহ সিটি করপোরেশন
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9